আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই দলের একাদশ বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম […]

Continue Reading

তিনজনের মৃত্যুদণ্ড,মিরপুরে ছিনতাইয়ের পর পোশাককর্মীকে হত্যা

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন (১৭) নামের এক পোশাক কারখানার কর্মীকে ছিনতাইয়ের পর হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। একই মামলায় সুজন নামের এক আসামিকে তিন বছরের […]

Continue Reading

২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ,শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ফ্রান্সে আজ দিনভর উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোতে অবরোধ ও বিক্ষোভ চলছে। শিক্ষার্থী ও শ্রমিক ইউনিয়নগুলো অর্থসংকটে থাকা সরকারের কাছে বিদ্যালয়ের সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন। এসব বিদ্যালয়ে কর্মীর ঘাটতি আছে, অবকাঠামোও জরাজীর্ণ।আজ মঙ্গলবারের দেশব্যাপী এ বিক্ষোভের আগে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলেছে। প্যারিসের সুবিধাবঞ্চিত শহরতলিতে বিক্ষোভ শুরু হয়। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। কখনো কখনো বিক্ষোভ সহিংস […]

Continue Reading

মাদক সেবনে নিষেধ করায় রিকশাচালককে মাদকসেবী বানিয়ে মব করে হত্যা

কয়েকজন কিশোরের মাদক সেবন নিয়ে আপত্তি করেছিলেন রিকশাচালক মো. ফয়েজ আহম্মদ (৪৩)। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় তাদের সঙ্গে। এর জের ধরে উল্টো রিকশাচালককে মাদকসেবী অপবাদ দিয়ে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করে কিশোরেরা। গত ১১ জুন রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাকতলা ছিদ্দিকিয়া আলীয়া মাদ্রাসা এলাকার রাস্তায় সংঘঠিত এই হত্যাকাণ্ডে অংশ নেয় ১০ থেকে ১২ জন […]

Continue Reading

অ্যালকোহল–মিশ্রিত পানীয় ‘ঝাক্কাস’ পান:এক যুবকের মৃত্যু, চারজন হাসপাতালে

বিদেশ থেকে ফিরে বন্ধুদের নিয়ে নোয়াখালীর একটি বাগানে বারবিকিউ পার্টি দিয়েছিলেন এক তরুণ। সেখানে স্থানীয়ভাবে ‘ঝাক্কাস’ নামে পরিচিত অ্যালকোহল–জাতীয় পানীয় পান করেন তাঁরা। পানীয় পানের পরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে পার্টির আয়োজক তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর তাঁর চার বন্ধু গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকেই ঢাকায় নেওয়া […]

Continue Reading

‘নিয়ম সবার জন্য সমান’:রোনালদোকে নিয়ে প্রশ্নে জেসুস আবার বললেন

রোনালদোকে নিয়ে প্রশ্নে জেসুস আবার বললেনডেনমার্কের বিপক্ষে গতকাল রাতে জয়ের পর পর্তুগাল কোচ জর্জ জেসুসের সংবাদ সম্মেলনে প্রথম দুটি প্রশ্ন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। জেসুস এর উত্তরে সচেতনভাবেই রোনালদোর বিষয়টি এড়িয়ে গেছেন। কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের এ ম্যাচ ৪-২ গোলে জেতে পর্তুগাল। জেসুসের অধীন এটি টানা তৃতীয় জয় পর্তুগালের। মাঠের বাইরে রোনালদোকে ঘিরে যতই […]

Continue Reading

পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা

হুতিদের সঙ্গে লড়াইরত সৌদি জোটের দাবি, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা ও তদন্ত করে তারা নিশ্চিত হয়েছে, হুতিরাই পবিত্র মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে এ হামলার পরিকল্পনা এবং সেটি বাস্তবায়নে জড়িত ছিল। সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার অভিযোগ করেছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে হামলা চালিয়েছে। গত মঙ্গলবার এ হামলা চালানো […]

Continue Reading

বিদেশে পাচার হওয়া দুই নারীর বর্ণনা:সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, ভিডিও করে হুমকি দিয়েছে

শরীরের একটি অংশ ক্যামেরার সামনে তুলে ধরলেন নারীটি। সেখানে কয়েকটি কালচে দাগ। তাঁর দাবি, সিগারেটের ছ্যাঁকা দিয়ে এই ক্ষত করা হয়েছে। অনৈতিক কাজে রাজি না হওয়ায় মারধর করা হয়েছে, নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। মিসরের একটি গোপন আশ্রয় থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছে সম্প্রতি পাঠানো এক ভিডিওতে […]

Continue Reading

দুর্গাপূজায় প্রধানমন্ত্রী অনুদানও বাড়ালেন ,ছুটি এক দিন বাড়ল, তাতে টানা পাঁচ দিনের ছুটি,

প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়। এবার সেই বরাদ্দের পরিমাণ এক কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ২৫ সেপ্টেম্বর ছিল বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা। এ উপলক্ষে কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্যও চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এবার হিন্দু […]

Continue Reading

জয়সোয়াল : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব সম্পর্ক নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ‘এটাই ভারতের মনোভাব। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে […]

Continue Reading